বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যার (MPO-TTS) এর মাধ্যমে বদলী কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য এন্ট্রি করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে MPO-TTS সফটওয়্যারে প্রবেশ করে শূন্য পদের তথ্য হালনাগাদ করতে পারেননি অথবা করেননি। নতুন সময়সীমা: আগামী ১৭/০৯/২০২৩ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে শূন্য পদের তালিকা হালনাগাদ/প্রেরণের জন্য পুনরায় তাগাদা দেওয়া হলো। বি.দ্র. (সহায়তা): MPO-TTS সফটওয়্যার সংক্রান্ত সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ০১৪০৯৯৭২৮০৮ চালু আছে। শুধুমাত্র মেসেজ পাঠাতে হবে (কল নয়), অথবা সফটওয়্যারের Complain সেকশনে সমস্যা জানাতে পারবেন।